করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে সম্মতি দিয়েছে ডব্লিউএইচও
০৪ জুন ২০২০, ০৩:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মেডিকেল জার্নাল দ্য লানসেটেও এক গবেষণায় বলা হয় যে, হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের ফলে করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে। গত ২৫ মে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল বাতিল করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। শেষ পর্যন্ত অন্য কোনও উপায় না পেয়ে ফের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে সম্মতি দিয়েছে ডব্লিউএইচও।
বুধবার (০৩ জুন) ডব্লিউএইচও জানিয়েছে যে, করোনার চিকিৎসায় ফের হাইড্রক্সিক্লোরোকুইন ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা যাবে। ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস বলেছেন, করোনাভাইরাসের মৃত্যু নিয়ে যে তথ্য আমাদের কাছে এসেছে তার ভিত্তিতে আমাদের এক্সিকিউটিভ গ্রুপ হাইড্রক্সিক্লোরোকুইন চালু করার কথা জানিয়েছে।
তিনি বলেন, এক্সিকিউটিভ গ্রুপ গত সপ্তাহে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে মৃত্যুর হার পর্যালোচনা করে কমিটির সদস্যরা ফের এই ওষুধের ট্রায়ালের অনুমতি দিয়েছে। ডব্লিউএইচও প্রধান আরও বলেন, পর্যালোচক দল যখন ওষুধের তথ্য নিয়ে পর্যবেক্ষণ করছিল, তখন ট্রায়াল বন্ধ রাখতে বলা হয়েছিল। তথ্য পাওয়ার পর ট্রায়াল বন্ধ রাখার কোনও কারণ পাওয়া যায়নি।
মূলত ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত হয় হাইড্রক্সিক্লোরোকুইন। কিন্তু প্রথম থেকেই মার্কিন প্রেসিডেন্ট এই ওষুধকে ‘গেম চেঞ্জার’ বলে অভিহিত করেছিলেন। ভারতের কাছ থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে নিয়েও গিয়েছিলেন এই ওষুধ। কিন্তু উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত এই হাইড্রক্সিক্লোরোকুইনেই ভরসা রাখলো ডব্লিউএইচও।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা