বঙ্গবন্ধুর প্রতি ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেলের শ্রদ্ধা জ্ঞাপন
১৫ আগস্ট ২০২০, ০৬:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাণী প্রেরণ করেছেন ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেল মিস আন্দ্রে আজলি ( Ms Aundrey Azoulay) । শনিবার (১৫ আগস্ট) তিনি বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনুস্কোর মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির কাছে এই বানী প্রেরণ করেন।
পদাধিকার অনুযায়ী শিক্ষামন্ত্রী বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর চেয়ারপার্সন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন ওই কমিশনের সেক্রেটারি জেনারেল।
বানীতে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান তার দেশের জনগণের স্বাধীনতার জন্য যে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন, যার ফলে আজ ৪৫ বছর পরও সারাবিশ্ব তাকে স্মরণ করছে। পাশাপাশি বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজের যে স্বপ্ন দেখেছিলেন তা ইউনেস্কো শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে।
আজলি তার বাণীতে বলেন, এই বছর ইউনেস্কো বাংলাদেশের সাথে যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে। এর মাধ্যমে ইউনেস্কো, শেখ মুজিবুর রহমান সকল জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং ন্যায় সঙ্গত পৃথিবীর যে স্বপ্ন দেখেছিলেন তা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেয়ার একটি সুযোগ পেল।
তিনি বানীতে আরো বলেন, শেখ মুজিবুর রহমান একটি উন্নত বিশ্ব গঠন করতে সকল জাতির মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করতেন। তিনি বলেন ১৯৭৪ সালে বঙ্গবন্ধু জাতিসংঘে অসম্ভব ও অনতিক্রম্য বাধা অতিক্রম করার মানুষের যে অদম্য স্পৃহা তার উপর বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেছিলেন। আমাদের সকলের উচিত সে অনুযায়ী কাজ করা।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা