প্রথম দিনেই মুসলিম নিষেধাজ্ঞা তুলে নিলেন প্রেসিডেন্ট জো বাইডেন
২১ জানুয়ারি ২০২১, ০৬:০৪ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কতগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এসব আদেশের মধ্যে মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া অন্যতম। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসা, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করাসহ মোট ১৫টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
এর আগে শনিবার (১৬ জানুয়ারি) দায়িত্ব নেয়ার প্রথম দিনই বাইডেন এসব নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানিয়েছিলেন বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন।
২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ২০২০ এ করোনা মাহামারির সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বেরিয়ে আসে ট্রাম্প প্রশাসন। ফলে দুটি বড় বৈশ্বিক প্লাটফর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দেশটি।
বাইডেন শপথ নেয়ার প্রথম দিনেই আবারও এই দুটি প্লাটফর্মে যোগ দেওয়ার আদেশে স্বাক্ষর করেছেন। ফলে আগামী ৩০ দিনের মধ্যেই আমেরিকা আবার জলবায়ু চুক্তিতে ফিরে যাবে। বৃহস্পতিবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকে যোগ দেবেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউশি।
একই সাথে ট্রাম্পের দেয়া মুসলিমদের উপর ভ্রমন নিষেধাজ্ঞাও উঠিয়ে নিচ্ছেন বাইডেন। ফলে নিষেধাজ্ঞায় থাকা মুসলিম দেশগুলোর নাগরিকরা এখন আবারও দেশটির ভিসার জন্য আবেদন করতে পারবেন। অবৈধ অভিবাসীদের জন্যও শিগ্রই বিল নিয়ে আসবেন তিনি।
এছাড়া মেক্সিকো সীমান্তে বিতর্কিত দেয়াল নির্মাণ কার্যক্রমও বন্ধ করছেন বাইডেন প্রশাসন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা