রিজার্ভ চুরির মামলায় হারলো বাংলাদেশ ব্যাংক
২৩ মার্চ ২০২০, ১০:০৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:২৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে রিজার্ভ চুরি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলা খারিজ হয়ে গেছে বলে জানিয়েছে মামলার অন্যতম বিবাদী সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিক কোম্পানি ব্লুমবেরি রিসোর্টস গ্রুপ। সোমবার (২৩ মার্চ) ফিলিপাইনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইনকোয়ারার’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গত ২০ মার্চ ওই মামলা খারিজ করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিক কোম্পানি ব্লুমবেরি রিসোর্টস গ্রুপ ফিলিপাইনের স্টক এক্সচেঞ্জে এ তথ্য জানায়। ওই ঘোষণায় বলা হয়, নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট ২০ মার্চ মামলাটি খারিজ করে।
৪ বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় দায়ের করা ওই মামলায় রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এবং ওই ব্যাংকের বেশ কয়েক শীর্ষ কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করা হয়েছিল।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা