কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
০৩ নভেম্বর ২০২০, ০৭:০৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুরে ট্রাক ও এ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্স ড্রাইভার টিপু সুলতান (৪৫)সহ এ্যাম্বুলেন্সে থাকা আরও ৪ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই এ্যাম্বুলেন্সের যাত্রী এবং প্রতিবন্ধী বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে নিহত ৪ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ৩ টায় কুষ্টিয়ার বিত্তিপাড়া লক্ষিপুর-নিয়ামত মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার এএসপি সাদর সার্কেল আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে যশোর অভিমুখে যাওয়ার পথে একটি এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত বেগে ছুটে আসা বিএডিসি’র একটি পন্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটেছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। মৃতদের মধ্যে ৪জন পুরুষ এবং একজন নারী। এছাড়া গুরুতর আহত একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপতালে প্রেরণ করা হয়েছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজে অংশ নেয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা