ট্রাক চাপায় প্রেমিক-প্রেমিকাসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত
১১ নভেম্বর ২০২০, ০৩:৩৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি:
বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রাক চাপায় প্রেমিক-প্রেমিকাসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাঙ্গাইলের নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহারুল ইসলাম বাহার।
নিহতরা হলেন- টাঙ্গাইল এর দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আব্দুল বাকের ছেলে শুভ আক্তার সানী (২০), টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুবর্ণা (১৮) ও করটিয়া বাইপাস এলাকার মোস্তফার ছেলে বাপ্পী (২২)।
নিহত সুবর্ণার বাবা আব্দুল মান্নানসহ কয়েকজন স্বজনের বরাতে ওসি তদন্ত বাহারুল ইসলাম বাহার জানান, টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর উপজেলার মুচিপাড়া নামক স্থানে ভোরে একটি ট্রাকের সঙ্গে বেপরোয়াগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান। পরে তাদের উদ্ধার করে নাগরপুর থানায় নেয়া হয়। সেখান থেকে তাদের আত্মীয়-স্বজনের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়া করা হয়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
নিহতদের স্বজনদের বরাতে ওসি আরও জানান, টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুবর্ণা টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে শুভ আক্তার সানীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন ভোরে মমতা হিয়া সুবর্ণা তার নানার বাড়ি নাগরপুর থেকে পালিয়ে সানীর সঙ্গে চলে আসে। সানীর অপর বন্ধু বাপ্পীর মোটরসাইকেলে করে তারা পালিয়ে যাওয়ার সময় তারা দুর্ঘটনার কবলে পড়েন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা