গত পাঁচ বছরে রেল দুর্ঘটনায় ৭৪ মৃত্যু,আহত ২৪৮
২৩ নভেম্বর ২০২০, ০২:১৪ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম
ডেস্ক রিপোর্টঃ
গেলো পাঁচ বছরে রেলপথে ৬৩০ টি দুর্ঘটনায় ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর বেশিভাগই হয়েছে লেভেল ক্রসিং এ। এ ধরণের র্ঘটনা ও মৃত্যু রোধে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে মন্ত্রণালয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, প্রাণহানী ও দুর্ঘটনার বড় কারণ অবৈধ লেভেল ক্রসিং। তাই এগুলো বন্ধের পাশাপাশি সচেতন করতে হবে সাধারণ মানুষকে। জনসচেতনতার অভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটছে প্রতিনিয়তই। তবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটছে লেভেল ক্রসিংএ বিভিন্ন যানবাহনের সাথে ট্রেনের সংঘর্ষে।
রেলওয়ে আইন অনুযায়ী, রেল লাইনের দু'পাশে ১০ ফুট করে এলাকায় জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ওই সীমানার ভেতর কেউ প্রবেশ তাকে গ্রেপ্তার করার বিধান রয়েছে। দেশে প্রায় তেরো শত বৈধ লেভেল ক্রসিং এর পাশাপাশি রয়েছে ১২শোরও বেশি অবৈধ ক্রসিং। অথচ গেটম্যান রয়েছেন মাত্র সাতশো। গবেষকরা বলছেন, রেলপথে প্রাণহানি রোধ করতে দেশের সব অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করে দিতে হবে। আর যেসব ক্রসিং বাজারসহ ব্যস্ত এলাকায় অবস্থিত সেখানে প্রয়োজনীয় লোকবল দিয়ে গেট নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে ।
রেলওয়ে সূত্রে জানা যায় , ২০১৬ সাল থেকে ২০২০ পর্যন্ত ৬৩০ দুর্ঘটনায় ৭৪ প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন ২৪৮ জন। তবে এসব দুর্ঘটনায় প্রকৃত হতাহতের সংখ্যা আরো অনেক বেশি বলে দাবি করেছে দুর্ঘটনা নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারী সংগঠন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা