কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯
১২ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
কেরানীগঞ্জের চোনকুটিয়াতে প্রাইম প্যাক প্লাস্টিক নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও ৮ জন মারা গেছেন। এ নিয়ে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
গত বুধবার (১১ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধদের মৃত্যু ঘটে। নিহতরা হলেন- আলম, ইমরান, সুজন, সালাউদ্দিন, বাবলু, রায়হান, খালেক, জিনারুল ইসলাম। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক তাহমিনা সাত্তার।
এদিকে, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় প্রাইম প্যাক প্লাস্টিক নামে একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ অবস্থায় ৩৩ জনকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এরপর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও ৮ জনের মৃত্যু হয়।
বুধবার সন্ধ্যার পর ঢামেকে রোগীদের দেখতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, কারখানাটির কোনো অনুমোদন ছিল না। ঢামেকে রোগী দেখতে আসার আগে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা