শ্যামবাজারে লঞ্চডুবি: উদ্ধার অভিযান সমাপ্তি, ৩৪ জনের মৃত্যু
৩০ জুন ২০২০, ০৯:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় আবদুর রহমান বেপারী (৪৫) নামে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তল্লাশি অভিযান সমাপ্তি ঘোষণার পর বিকাল ৫টায় লাশটি ভেসে উঠলে নৌ পুলিশ সদস্যরা উদ্ধার করেন। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ৩৪ জনের লাশ উদ্ধার করা হল। নৌ পুলিশ সদরঘাট থানার এসআই মো. শহীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুর রহমান বেপারী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আবদুল্লাহপুরের মৃত শমসের বেপারীর ছেলে। সোমবার আবদুর রহমান বেপারী ৭ বছরের শিশু সিফাত ও স্ত্রী হাসিনার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় এক পরিবারের ৩ জন প্রাণ হারালেন।
এর আগে মঙ্গলবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণার আগে অনিক (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। তিনি মুন্সিগঞ্জের মিরকাদিম থানার নুরপুর গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে ডুবে যাওয়া লঞ্চ এমবি মর্নিং বার্ড লঞ্চের গ্রিজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৯টায় বুড়িগঙ্গার শ্যামবাজার উল্টিগঞ্জ পয়েন্টে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের এমবি মর্নিং বার্ড লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত ৮ জন নারী, ৩ জন শিশুসহ ৩৪ জন যাত্রীর লাশ উদ্ধার করা হল। এ দুর্ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যু’ ঘটানোর অভিযোগ এনে ইতোমধ্যে ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে নৌ পুলিশ। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা