কক্সবাজারে কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে নিহত ৭
২৩ জুলাই ২০২০, ০১:২৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় কাভার্ডভ্যান ও ম্যাজিক গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় আরও ৮ জন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ মিরান জানান, সন্ধ্যা ৬ টার দিকে চট্রগ্রাম মূখী একটি কাভার্ডভ্যানের সাথে কক্সবাজার মূখী অপর একটি লেগুনা গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই চালকসহ ৭ জন যাত্রী নিহত হয়।
চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ (পরিদর্শক) আনিছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় ৯ জন আহত হয়। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত অন্য ২ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় বড়ুয়া বলেন, দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়। এছাড়া আহত অন্য ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে নিহতদের লাশ এখনো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান ওসি হাবিবুর রহমান।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা