মারা গেলেন হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ ডা. রাজিব
২৮ জুলাই ২০২০, ০৭:৫৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাতিরপুলের একটি বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চিকিৎসক ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) মারা গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য-সহ দগ্ধ হন ডা. রাজিব ভট্টাচার্য। তাঁদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আগুনে রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও তাঁর স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাঁর স্ত্রীর অবস্থাও গুরুতর।
রাজিবের বন্ধু ডা. সুদীপ দে জানান, রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন ডা. রাজিব। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক। তাঁর স্ত্রী শ্যামলি সেন্ট্রাল মেডিক্যাল চক্ষু বিভাগের রেজিস্ট্রার। মঙ্গলবার (২১ জুলাই) রাতে একটি বড় বোতল থেকে ছোট বোতলে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন ডা. রাজিব। এ সময় বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে মুখে থাকা সিগারেট বা মশার কয়েল থেকে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হন। আর তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা