জাহাজডুবির ১ দিন পর ১৩ নাবিক জীবিত উদ্ধার
১৬ আগস্ট ২০২০, ০৫:২৭ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০২:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর হাতিয়ায় ‘এমভি আখতার বানু’ লাইটার জাহাজডুবির ঘটনার একদিন পর নিখোঁজ ১৩ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে তাদের উদ্ধার করা হয়। হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, দুপুরে বঙ্গোপসাগরে লাইফ জ্যাকেট পরিহিত জাহাজের ১৩ নাবিককে ভাসতে দেখেন জেলেরা। পরে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলার বুড়ির চর ইউপির সূর্যমুখী বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এর আগে, এমভি আখতার বানু-১ জাহাজের শিপিং এজেন্ট ‘লিটমন্ড শিপিং’-এর অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন বলেন, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে হাতিয়া এলাকায় আমাদের একটি জাহাজ ডুবে ১৩ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজটিতে শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের আনুমানিক ১ হাজার ৮০০ টন গম ছিল।
চট্টগ্রাম কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গর থেকে দুই হাজার টন অপরিশোধিত চিনি নিয়ে রওনা দেয়া এমভি সিটি-১৪ নামের অপর একটি জাহাজ হাতিয়ার ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে যায়। এ সময় একটি সিগন্যাল জাহাজ ও কোস্ট গার্ডের সদস্যরা দুর্ঘটনা কবলিত জাহাজের মাস্টারসহ ১৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করেন। বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, সিটি গ্রুপের ওই জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে দুই হাজার টন আমদানি করা চিনি নিয়ে নারায়ণগঞ্জের রূপসীর দিকে যাচ্ছিল। সমুদ্র উত্তাল থাকায় জাহাজে পানি ঢুকে একদিকে হেলে পড়ে। ভোর পাঁচটায় হাতিয়া চ্যানেলের প্রবেশের সময় ভাসানচর এলাকার কাছাকাছি এলে জাহাজটি ডুবে যায়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা