নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস: একই পরিবারের ৮ জন নিহত
১৮ আগস্ট ২০২০, ০৫:৫৭ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলার ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে ৬ জন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাচ্ছিল। পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি (ঢাকা মেট্টো-চ-১৯-২৩৯৯)। এতে ঘটনাস্থলেই পাগলা থানার মশাখালী, বাতুরী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে শামছুল হক (৬৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের চিত্তবরণের ছেলে নবী হোসেন (৩০), ভালুকা উপজেলার বিরুনিয়া বাকশী গ্রামের একই পরিবারের মৃত চাঁন মহনের স্ত্রী মিলুয়ারা বেগম (৫৫), তার ছেলে শাহজাহানের স্ত্রী বেগম (৩০) ও তার সন্তান বুলবুলি আক্তার (৭), পাগলা থানার শেখ বাজার গ্রামের রতনের স্ত্রী রিপা খাতুন (৩০), একই গ্রামের এলাহী বক্সের স্ত্রী রেজিয়া খাতুন (৫৩), পাগলা থানার মশাখালীর হাফিজ উদ্দিনের স্ত্রী পারুল আক্তার (৫০) নিহত হয়েছেন।
এ সময় আহত হন ভালুকা উপজেলার বিরুনিয়া বাকশী গ্রামের মৃত চাঁন মহনের ছেলে শাহজাহান (৪০) তার ভাই শারফুল (৩৬), একই গ্রামের মিলনের ছেলে মিজান (২৮), পাগলা থানার মশাখালী এলাকার মৃত উসমানের ছেলে হাবীব (৫৫), ভালুকা উপজেলার রাজৈ লাহাবৈ এলাকার আবুল কালামের ছেলে রাজু (২৭), পাগলা থানার শেখ বাজার গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে রতন (৫৫)। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহ্জাহান মিয়া জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে মাইক্রোবাসটি বাশাতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় এক শিশুসহ ৮ জন মারা গেছেন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা