করোনায় একদিনে ১৭ জনসহ দেশে ৫৯৮৩ জনের মৃত্যু
০৩ নভেম্বর ২০২০, ০৬:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৭ জন। এ নিয়ে মোট ৫ হাজার ৯৮৩ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮৬ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ২৯ হাজার ৭৮৭ জন সুস্থ হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৩২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ লাখ ৭৫ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৬৫৯ জন। এখন পর্যন্ত চার লাখ ১২ হাজার ৬৪৭ জন শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১১ দশমিক ৮০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ৩৭ শতাংশ শনাক্ত হয়েছেন। প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৭৯ দশমিক ৯২ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৪৫ শতাংশ।
মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ এবং একজন নারী। এখন পর্যন্ত ৪ হাজার ৬০৪ জন পুরুষ এবং ১ হাজার ৩৭৯ জন নারী মারা গেছেন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়– ষাটোর্ধ্ব ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়– ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং ময়মনসিংহে দুজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ১৭ জন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ