করোনায় একদিনে আরও ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৪২
০৫ নভেম্বর ২০২০, ০৫:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ৩ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৪২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১৬ হাজার ৬ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জনে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে ১৫ হাজার ৪০টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৪ হাজার ৯০২টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ১০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৩০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ১৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৩৬ জন (৭৭ দশমিক ৯৮ শতাংশ) এবং নারী ১ হাজার ৩৮৬ জন (২৩ দশমিক ০২ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন। ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রামের একজন এবং রাজশাহী বিভাগের একজন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ