করোনায় সারাদেশে মোট ৬২৭৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১১১
১৮ নভেম্বর ২০২০, ০৮:০১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ২৭৫ জনে। এছাড়া গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১১১ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৩ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৫৪হাজার ৭৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৯৮টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ লাখ ৮৯ হাজার ৪২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
করোনায় মৃত মোট ৬ হাজার ২৭৫ জনের মধ্যে পুরুষ চার হাজার ৮২৭ (৭৬ দশমিক ৯২ শতাংশ) এবং নারী এক হাজার ৪৪৮ জন (২৩ দশমিক শূন্য ৮ শতাংশ)।
করোনায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ৬ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৩ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে তিন, রাজশাহীতে এক, খুলনা দুই, বরিশালে এক এবং রংপুর বিভাগে একজন।
প্রসঙ্গত, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ