অনলাইনে বেতন পাবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
২৭ নভেম্বর ২০২০, ০৮:২১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্য সব সরকারি চাকরিজীবীর মতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও তাদের বেতন অনলাইনে পাবেন। এজন্য নির্দেশনা দিয়েছে সরকার। আইবাস প্লাস প্লাস (iBAS ++) এর অধীন শিক্ষকদের এই বেতন-ভাতাদি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি এক চিঠিতে হিসাব মহানিয়ন্ত্রককে নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার জন্য গেজেটেড কর্মকর্তাদের মতো নন-গেজেটে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা অনলাইনে দাখিল ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানের সচিবালয় ও অধিদপ্তর/পরিদপ্তরের প্রধান কার্যালয়ের কর্মকর্তা/ কর্মচারীসহ মাঠপর্যায়ের অনেক কর্মকর্তা/ কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতাদি পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারি থেকে বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতাদি অনলাইনে দাখিল এবং নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে পরিশোধের লক্ষ্যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, আগামী ৩১ জানুয়ারি থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা অনলাইনে দাখিল এবং ইএফটির মাধ্যমে অর্থ পরিশোধের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা বাস্থবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও সার্বিক সহযোগিতা করার জন্য মাঠপর্যায়ের হিসাবরক্ষণ অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ