সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী
২৭ অক্টোবর ২০১৯, ০৪:৩৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
খাদ্য শিল্পের উন্নত প্রযুক্তি ও গবেষণাগার পরিদর্শনের জন্য সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। আগামীকাল (২৮ অক্টোবর) সকালে তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
চার দিনের সুইজারল্যান্ড সফরে তিনি খাদ্য প্রক্রিয়াজাতকরণে ১৫৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান নেস্লের প্রধান কার্যালয় এবং গবেষণা কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়া, তিনি বাংলাদেশের খাদ্য শিল্পের মানোন্নয়ন ও প্রযুক্তি স্থানান্তরে দ্বিপাক্ষিক সহায়তার উপায় নিয়ে নেস্লের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।
শিল্পমন্ত্রী ৩১ অক্টোবর আবুধাবির উদ্দেশে সুইজারল্যান্ড ত্যাগ করবেন। তিনি ২-৪ নভেম্বর আবুধাবির এমিরেটস্ প্যালেস হোটেলে অনুষ্ঠিতব্য স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রিপর্যায়ের অষ্টম সম্মেলনে অংশ নেবেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ইনোভেশন ইন পার্টনারশীপস্ অ্যান্ড ফান্ড মোবিলাইজেশন শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন।
এছাড়া, তিনি একই স্থানে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডোর) সাধারণ সম্মেলনের ১৮তম অধিবেশনে যোগ দেবেন। তিনি এ অধিবেশন উপলক্ষে আয়োজিত ‘লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিল্পের ভবিষ্যৎ শীর্ষক দু’টি প্যানেল আলোচনায় অংশ নেবেন। এসব প্যানেল আলোচনায় তিনি লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নারী ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিল্পায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে বাংলদেশ সরকার গৃহিত উদ্যোগ ও কৌশলগুলো তুলে ধরবেন।
৫ নভেম্বর শিল্পমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার