আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
২৮ অক্টোবর ২০১৯, ০২:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিকাল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন করা হবে।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
সাধারণত কোনো দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের মুখোমুখি হন। তবে সংশ্লিষ্ট সফর ছাড়াও সেখানে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা।
গত ৯ অক্টোবর নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন শেখ হাসিনা। এর তিন সপ্তাহ পর ন্যাম সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে ১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত ন্যামে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫৮ বছরের পুরনো এ জোটের ১৮তম সম্মেলনে সদস্যভুক্ত দেশ ছাড়াও পর্যবেক্ষক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, প্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। সম্মেলন শেষে রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার