১ লাখ ৩০ হাজার প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দেবে সরকার
০৬ নভেম্বর ২০১৯, ০৭:৩৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ইংরেজি বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে একটি প্রকল্পের আওতায় ১ লাখ ৩০ হাজার প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দেবে সরকার। দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে কমপক্ষে দুইজন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে শিক্ষকদের এই প্রশিক্ষণের জন্য সরকারের ব্যয় হবে ৪৬ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।
বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির অনুমোদন দেয় বলে বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান। তার সভাপতিত্বে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) অন্তর্ভুক্ত সিস্টেমেটিক ইংলিশ টিচিং ফর প্রাইমারি টিচার্স কর্মসূচির আওতায় এক লাখ ৩০ হাজার ইংরেজি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’
‘ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে অঞ্চলভিত্তিতে দেশের ১৫টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিটের এক হাজার ৯৮০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণের মাধ্যমে পুল গঠন করা হবে।’
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি