কৃষকের কাছ থেকে অনলাইনে ধান কিনবে সরকার
২৩ নভেম্বর ২০১৯, ০৯:০৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন,সরকারি গুদামে ধান সরবরাহে দালাল ফরিয়াদের দিন শেষ। এখন থেকে সরকার অনলাইনের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে। এজন্য ‘কৃষকের অ্যাপস’ নামে একটি অ্যাপসের ব্যবহার শুরু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে দেশের ১৬টি উপজেলায় এবারই প্রথম এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে তা ছড়িয়ে দেয়া হবে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে চাষিদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে গিয়ে এসব তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, অনলাইনে আবেদন করে অ্যাপসের মাধ্যমে চাষিরা ঝামেলাহীনভাবে সরকারি গুদামে ধান সরবরাহ করতে পারবেন। ধান সরবরাহের জন্য প্রদত্ত স্লিপ দালাল ও ফরিয়াদের কাছে বিক্রি না করার জন্য কৃষকদের প্রতি অনুরোধ।
অনুষ্ঠানে স্থানীয় প্রান্তিক চাষিদের মাঝে শস্যবীজ ও সার বিতরণ করা হয়। এসময় প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল