করোনাভাইরাস: মৃত্যুর মিছিলে আরও ৪৬ জন, নতুন শনাক্ত ২২৬৫
২২ আগস্ট ২০২০, ০৫:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯০৭ জনের মৃত্যু হলো। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৯৫টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি। এখন পর্যন্ত ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ২৬৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৮২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮২৫ জন।
মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ৩৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৫ জন এবং ১ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ