করোনাভাইরাস: মৃত্যুর মিছিলে আরও ৩২ জন, নতুন ২১৫৮ রোগী শনাক্ত
০৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৮ জন; নমুনা পরীক্ষার তুলনায় যা ১৪ দশমিক ৯৬ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন করোনা শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৩৮৩ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬১৭টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪২২টি। এখন পর্যন্ত ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৪৩২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৯৫১ জন। মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৬ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩১ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন ১ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস গোটা বিশ্বকে পরিণত করেছে মৃত্যুপুরীতে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৬৩ লাখে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ৮ লাখ ৬৮ হাজার প্রায়। তবে ১ কোটি ৮৪ লাখ ৫৮ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ