নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১
২৯ অক্টোবর ২০২০, ০৪:৫৯ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অবৈধ অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১ টায় কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান থামিয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করার অপরাধে সংঘবদ্ধ ডাকাত দলের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন (৩০), মো. রাজু (২৪) , মো. মিজানুর রহমান (৩২)। এ সময় তাদের কাছ থেকে ২ রাউন্ড কার্তুজসহ ১টি পিস্তল, ২ রাউন্ড সীসা কার্তুজসহ দেশীয় তৈরি ১টি পাইপ গান, ১টি ছোড়া, ১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করা হয়। র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আসামি মো. সুমন এর বাড়ি লক্ষীপুর জেলার কমলনগর থানাধীন পশ্চিম চরসিতা এলাকায়, মো. রাজুর বাড়ি লক্ষীপুর জেলার সদর থানাধীন চর সেকেন্দর এলাকায় এবং মো. মিজানুর রহমান এর বাড়ি লক্ষীপুর জেলার রামগতি থানাধীন পূর্বচর কলাকোপা এলাকায়। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে ধারালো অস্ত্র প্রদর্শন করে কাভার্ডভ্যান থামিয়ে লুটতরাজ ও ডাকাতি করে আসছিল।
তাদের এসকল ডাকাতির ফলে গার্মেন্টস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতো এবং সময়মতো শিপমেন্ট দিতে না পারায় বিদেশী ক্রেতাদের নিকট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতো। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী