দেড় বছর বাড়িতে সাজা খাটবেন মাদক মামলার আসামী
০৮ নভেম্বর ২০২০, ০৫:১৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
টাইমস ডেস্ক:
মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মতি মাতবরকে কারাগারে না পাঠিয়ে বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের একক বেঞ্চ এ রায় দেন।
আসামির সাজার বিরুদ্ধে রিভিশন আবেদন করেন, পাশাপাশি প্রবেশন আবেদনও করেন তিনি। কিন্তু বিচারপতি রিভিশন আবেদন খারিজ ও প্রবেশন আবেদন গ্রহণ করে এ রায় দিয়েছেন। খবর ইনডিপেনডেন্ট টেলিভিশনের
সমাজ সেবা অধিদপ্তরের অধীনে দেড় বছর প্রবেশনে থাকাকালীন তাকে তিনটি শর্ত পালন করতে হবে। আর তাকে থাকতে হবে একজন প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে। শর্তগুলো হলো- ৭৫ বছরের মাকে সেবা ও দেখাশোনা করা, দুই সন্তানের লেখাপড়া নিশ্চিত ও আইন অনুযায়ী নির্ধারিত বয়সের আগে তিনি মেয়ের বিয়ে দিতে পারবেন না।
১৯৬০ সালের প্রবেশন অধ্যাদেশ অনুযায়ী আসামির পূর্ব কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকায় হাইকোর্ট এ আদেশ দিয়েছেন। বিচারিক আদালতের সাজা বহাল রেখে আসামিকে সংশোধনের সুযোগ দিয়ে তাকে পরিবারের সঙ্গে থাকার রায় দেন হাইকোর্ট।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন আইনজীবী রুহুল আমীন ও আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এনামুল হক মোল্লা।
গত ২০১৫ সালের ২৩ নভেম্বরে এক হাজারের বেশি ইয়াবা উদ্ধারের অভিযোগে মতি মাতবরসহ দুইজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কোতোয়ালি থানা পুলিশ।
ওই মামলার বিচার শেষে ২০১৭ সালের ৮ জানুয়ারি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে হাকিম আদালত।
আসামিরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ওই বছরই তা খারিজ করে দেয় মহানগর দায়রা জজ আদালত। পরে আসামি মতি মাতবর ২০১৭ সালের ১ জুলাই হাইকোর্টে রিভিশন আবেদন করেন।
হাইকোর্ট রিভিশন আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে ৯ জুলাই মতি মাতবরকে জামিন দেয়। ২০১৫ সালের ২৩ নভেম্বর গ্রেপ্তারের পর দণ্ডিত এই ব্যক্তি ২০ মাস কারাভোগ করেন।
চলতি বছরের ২১ অক্টোবর ঢাকা জেলার প্রবেশন কর্মকর্তাকে দণ্ডিত মতি মাতবরের বিষয়ে খোঁজ-খবর নিয়ে হাই কোর্টে প্রতিবেদন দিতে বলে।
সে অনুযায়ী প্রবেশন কর্মকর্তা মতি মাতবরের বিষয়ে খোঁজ-খবর নিয়ে গত ২ নভেম্বর আসামি সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন দেন। সে প্রতিবেদন দেখেই রোববার হাই কোর্ট মতি মাতবরকে দেড় বছর প্রবেশনে থাকার অনুমতি দিল।
বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে প্রবেশন আইনে হাইকোর্টের দেয়া দ্বিতীয় রায় এটি। তবে মাদক দ্রব্য আইনে এটিই প্রথম রায়। তবে শর্তগুলো ভঙ্গ করলে তাকে আবারো কারাগারে যেতে হবে বলে আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে, প্রবেশনের শর্ত সঠিকভাবে পালন করলে তার ৫ বছরের সাজা বাতিল হয়ে যাবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা