পলাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
১৯ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ এএম
ফজলুল কবির জুয়েল
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একপক্ষের করা একটি মামলায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে ঢাকা মহানগর দক্ষিণ থানা এলাকার একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফজলুল কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গত ১৫ জুন শোডাউনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছেন। এরমধ্যে হামলা ও গুলিবর্ষণ ঘটনার একটি মামলার প্রধান আসামী বিএনপি নেতা ফজলুল কবির জুয়েল। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালায়। এসময় একটি বেসরকারি হাসপাতাল থেকে আসামী জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেলা গোয়েন্দা শাখায় রাখা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
গত রোববার (১৫ জুন) সন্ধায় পলাশ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ দলটির নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটে।
ওই রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে প্রধান আসামী করে ৯ জনের নামসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামী করে পলাশ থানায় একটি মামলা করেন।
অপরদিকে বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলের শাশুড়ি মমতাজ বেগম বাদী হয়ে বিএনপি নেতা আলম মোল্লাকে প্রধান আসামী করে আরও একটি মামলা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও