রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
১০ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় নিজ বাড়ি উপজেলার শ্রীরামপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সংবাদপত্র বিক্রির সঙ্গে যুক্ত বিশ্বনাথ সাহা আজীবন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রোদ-বৃষ্টি, ঝড়-শীত কিংবা ঘন কুয়াশা-কোনো বাঁধাই তাকে থামাতে পারেনি। নিয়মিতভাবে সংবাদপত্র পৌঁছে দিতেন দেশের অন্যতম বৃহৎ রায়পুরা উপজেলার নানা প্রান্তের পাঠকদের হাতে।
স্থানীয় সংবাদকর্মীরা বলেন, বিশ্বনাথ সাহা শুধু একজন পত্রিকা বিক্রেতা ছিলেন না, তিনি ছিলেন সংবাদপত্র জগতের এক নিবেদিতপ্রাণ সহযোগী। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও