টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণ: চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড
২২ মে ২০১৯, ০৪:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনিময় পরিবহন সার্ভিসের একটি চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের মামলায় বাসের চালক ও তিন সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ মে) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দিয়েছেন। রায়ে একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- বাসের চালক ধনবাড়ী উপজেলার ফকিরবাড়ি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে হাবিবুর রহমান নয়ন (২৮), সহকারী একই উপজেলার দয়ারামবাড়ি গ্রামের আরশেদ আলীর ছেলে আব্দুল খালেক ভুট্টু (২৩), চাতুটিয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আশরাফুর (২৬) ও নিজবর্নি গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে রেজাউল করিম জুয়েল (৩৮)।
মামলার বিবরণে জানা যায়, গাজীপুরের চন্দ্রা এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় কর্মরত এক নারী শ্রমিক তার খালার বাড়ি ধনবাড়ীতে বেড়াতে আসেন। ২০১৬ সালের ১ এপ্রিল ভোর ৫টার দিকে ওই নারী শ্রমিক ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিনিময় পরিবহন সার্ভিসের একটি বাসে তার কর্মস্থলে যাওয়ার জন্য উঠেন। এসময় বাসে কোনো যাত্রী ছিল না। বাসটি ধনবাড়ী থেকে ছাড়ার পরেই বাসের চালক ও সহকারীরা পর্যায়ক্রমে ওই নারীকে ধর্ষণ করে। চালক কর্তৃক ধর্ষণের সময় এক সহকারী বাসটি চালায়।
পরে বাসটি মধুপুর পর্যন্ত এসে ঢাকার দিকে না গিয়ে ময়মনসিংহ সড়কের দিকে গিয়ে ওই পোশাক শ্রমিককে নামিয়ে দেয়। পরে ওই পোশাক শ্রমিক অন্য একটি গাড়িতে কর্মস্থলে গিয়ে তার স্বামীকে ঘটনা জানায়। ওই দিনই পুলিশকে ঘটনা জানানো হলে বাসের চালক ও সহকারীদের আটক করা হয়। পরে ওই নারীর স্বামী বাদি হয়ে থানায় মামলা করেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা