করোনায় সারাদেশে আরও ৭০ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩০
০৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে। এছাড়া একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩০ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে। রোববার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৯টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯০ লাখ ৬৪ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।
মৃত ৭০ জনের মধ্যে বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন, ষাটোর্ধ্ব ২৮ জন, সত্তরোর্ধ্ব ১২ জন এবংআশির্ধ্ব দুইজন মারা যান। মৃত ৭০ জনের মধ্যে বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকায় ৩১ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ৬ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার