করোনায় একদিনে আরও ৪৮ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩২৭
১১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৮০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৭ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনে। শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে পুরুষ ২২ জন আর নারী ২৬ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৩৩৬ জন, আর নারী ৯ হাজার ৫৪৪ জন। এসময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১২ জন, আর খুলনা ও সিলেট বিভাগে দুইজন করে, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ২১ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৮ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার