কক্সবাজারে মহেশখালী ও কুতুবদিয়ায় ভোটকেন্দ্রে গোলাগুলি, নিহত ২
২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী সহিংসতায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় আবুল কালাম (৩২) ও আবদুল আলিম (৩০) নামে দু’জন নিহত হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদের ভোট চলাকালে আওয়ামী লীগ সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় মারা যান স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আবুল কালাম (৩২)। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার (ওসি) মোহাম্মদ আব্দুল হাই ও কুতুবদিয়া (ওসি) ওমর হায়দার।
পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের কারণে দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী শেখ কামাল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে ভোট জালিয়তি নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবুল কালাম নিহত হন।
অন্যদিকে, কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আবদুল আলিম (৩০) নামে একজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আবদুল আলিম বড়ঘোপ ইউনিয়নের গোলদারপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু লোক ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করছিল। এতে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের গুলিতে আবদুল হালিম আহত হন। তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার সাংবাদিকদের জানান, ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টির চেষ্টাকালে আবদুল আলিম নামে একজন নিহত হয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার