চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত
০৫ জানুয়ারি ২০২২, ০৮:১২ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর-কচুয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহের চর ও কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, উপজেলার নীলকমল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ৩০০ মিটার দূরে একজনের মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে বহিরাগত বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে শরীফ হোসেন নামের একজন নিহত হয়েছেন। তিনি ইউনিয়নের হাতিরবন্ধ গ্রামের শহীদুল্লাহর ছেলে।
পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর