বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান, ভার্চুয়াল ক্লাসের প্রস্তুতি রাখার নির্দেশনা শিক্ষামন্ত্রীর
১৮ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আরও বেড়ে গেলে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যদিও তবে এখনই সে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। একইসঙ্গে ভার্চুয়াল ক্লাস নেওয়ার প্রস্তুতি রাখার নির্দেশনাও দিয়েছেন শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন উপলক্ষে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে যাতে ভার্চুয়াল ক্লাস নেওয়া যায় সেটার প্রস্তুতি রাখার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে ভার্চুয়াল ক্লাস নেওয়া সম্ভব নয় সেখানে অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করতে হবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৮৫ লাখকে টিকা দেওয়া হয়েছে। এর চেয়ে কম বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিসিদের উদ্দেশে বলেন, ‘দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে ডিসিদের লক্ষ রাখতে হবে।’
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর