জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত
২১ জানুয়ারি ২০২২, ০৪:৪৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আজ থেকে সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণাসহ ৬টি জরুরী বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এরপর পরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেড় বছর পর গত বছরের ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও। তবে ক্লাস হয়েছে সীমিত পরিসরে শুরু হয়। প্রতিদিন সব শ্রেণিতে ক্লাসও নেয়া হয়নি।
এখন আবারও সংক্রমণ ব্যাপক হারে বেড়ে গেছে। বৃহস্পতিবার সংক্রমণ দৈনিক ১০ হাজারের ঘর অতিক্রম করে, যা গত বছরের আগস্টের পর এতো বেশি।
সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১১ দফা নির্দেশনা জারি করে। তবে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম হওয়ায় শুক্রবার আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে ৬টি জরুরী নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর