শিগগির খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী
১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এখন খারাপ সময় অতিক্রম করছি। আশা করি এ মাসের শেষ দিকে অবস্থার একটু পরিবর্তন হবে। সেই সময় আমরা স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দিতে পারব।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে পারি সেজন্য টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই যারা এখন পর্যন্ত টিকা নেননি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে-আপনারা টিকা নিন। এই ভ্যাকসিন নিলে পরে করোনা ধরলেও সেটা খারাপ পর্যায়ে যাবে না।
তিনি আরো বলেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি। কিন্তু তারপরও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি। নতুন সংস্করণ অমিক্রণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আশা করছি দ্রুতই সমাধান করতে পারব।
প্রধানমন্ত্রী বলেন, এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এই মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর