করোনার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রথম ডোজের টিকা দেওয়ার বিশেষ প্রচারাভিযান শুরু করছে সরকার। এর মাধ্যমে শেষ হবে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান।
এখনো যারা টিকা গ্রহণ করেননি তাদের টিকা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা গ্রহণ করেননি। যারা টিকা গ্রহণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা কম।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রথম ডোজের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শেষ হবে।পরে দ্বিতীয় এবং বুস্টার ডোজ প্রদান করা হবে। তাই অনতিবিলম্বে তিনি সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৮৭২ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট সংক্রমিত রোগী বেড়ে পৌঁছেছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর