আমরা ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ১ কোটি মানুষকে টিকা দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি মানুষকে করোনা টিকা দিতে চায় সরকার। সেদিন টিকাদানে মূল লক্ষ্য শ্রমজীবী মানুষ। কারণ তাদের অনেকেই এখন টিকা নেননি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা একদিনে ১ কোটি মানুষকে টিকা দিতে চাই। বিশেষ করে শ্রমজীবী মানুষকে। কারণ শ্রমজীবীদের অনেকে এখনো টিকা নেননি।
জাহিদ মালেক বলেন, ২৬ তারিখের পরও টিকা কার্যক্রম চলবে। তখন দ্বিতীয় ও বুস্টার ডোজে বেশি গুরুত্ব দেওয়া হবে। তাই এখনো যারা টিকা নেননি দ্রুত নিয়ে নেন। ২৬ তারিখে সব ইউনিয়নে টিকা দেওয়া হবে। কেন্দ্রের নাম ইউনিয়ন পরিষদ থেকে জানিয়ে দেওয়া হবে। ওই দিন ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ নিয়ে গেলেই টিকা পাবেন নাগরিকরা। এছাড়া যাদের ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন নেই তারা নিজ ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েও টিকা নিতে পারবেন। মোবাইল না থাকলে তার নাম-ঠিকানা নিয়ে টিকা দেওয়া হবে।
১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো অনুমোদন দেয়নি। অনুমোদন পেলে দেওয়া হবে। এখন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাস্ক পরতে হবে।
এখন করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেকটা ভালো জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গতকাল সংক্রমণ এবং আক্রান্তের সংখ্যা কম ছিল। তাই আমরা আজ থেকে স্কুল-কলেজ খুলে দিয়েছি।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর