রাজধানীর কোরবানির পশুর হাটে ২২টি ভেটেরিনারি মেডিক্যাল টিম
০৭ জুলাই ২০২২, ০৪:৪৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজধানীর কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল সেবা প্রদানে বৃহস্পতিবার থেকে নিযুক্ত হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের ২২টি ভেটেরিনারি মেডিক্যাল টিম।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনুমোদিত পশুর হাটে এ টিমগুলো কাজ শুরু করেছে। রোগাক্রান্ত ও কোরবানির অনুপযুক্ত গবাদিপশু যাতে হাটে ক্রয়-বিক্রয় না হয় সেজন্য এ মেডিকেল টিম কাজ করছে। এছাড়াও সারাদেশের কোরবানির হাটে ১ হাজার ৭৩৯ টি ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করছে। একই সাথে ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিক্যাল টিমও কাজ করছে।
অপরদিকে রাজধানীর কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ের ৯ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে নির্ধারিত পশুর হাটে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তরের ১২ টি মনিটরিং টিমও রাজধানীর কোরবানির পশুর হাট তদারকি করবে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি