নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে পিতা-পুত্র নিহত
১৩ জুলাই ২০১৯, ০২:৩০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের বৌলাই নদীতে এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন মানিকখিলা গ্রামের মিরাজ আলীর ছেলে হারিদুল এবং হারিদুলের ছেলে তারা মিয়া।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিকখিলা গ্রামের বাসিন্দা শাহাব উদ্দিন ও একই গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিয়া জানান, শনিবার (১৩ জুলাই) সকালে একটি ছোট নৌকায় বাবা-ছেলে বৌলাই নদীতে মাছ ধরতে যায়। পৌণে নয়টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত্যু হয়।
তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায় বলেন, মানিকখিলা গ্রামে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি