গত ৫ বছরে গাড়ি ভাড়া বৃদ্ধি পায়নি: খন্দকার এনায়েত উল্ল্যাহ
০৫ আগস্ট ২০১৯, ০৭:১০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত পাঁচ বছরে গাড়ি ভাড়া বৃদ্ধি পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।
আজ সোমবার (০৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা পালনে সড়ক পথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অংশীজনদের নিয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় এনায়েত আরও উল্ল্যাহ বলেন, পাঁচ বছরে ঢাকায় গাড়ি ভাড়া বৃদ্ধি পায়নি। গত চার বছরে দূরপাল্লার কোনও গাড়ির ভাড়াও বাড়েনি, অথচ পাঁচ বছরে জিনিসপত্রের দাম কোথায় গিয়ে পৌঁছেছে? মৌসুমি ভাড়ার বিষয়টি ভাবার সময় হয়েছে।
তিনি বলেন, সরকার এসি গাড়ির ভাড়া নির্ধারণ করে না, ঈদের সময় তারা যেন অতিরিক্ত ভাড়া না নেন। নিজেদের কাউন্টারে যেন ভাড়া লিখিতভাবে টাঙিয়ে দেন। আমরা মালিকদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে বলেছি, আপনারা এসি গাড়ির ভাড়া কত তার তালিকা টাঙিয়ে দেন। নন এসি গাড়ির ভাড়া তো সরকার কর্তৃক ঠিক করাই আছে। তারপরেও কিছু জায়গায় সমস্যা হয়ে যায়।
তিনি আরও বলেন, ঈদে লক্কর ঝক্কর গাড়িগুলো সড়কে চলে যায়। আমরা মালিক শ্রমিকদের সঙ্গে বসেছি। আমি পুলিশদের অনুরোধ করব এক্সিট পয়েন্টে কোনও গাড়ি গেলে তাদের যেন আটকে দেয়া হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার