রোহিঙ্গা সংকটের কোনো দ্রুত সমাধান নেই: জাতিসংঘ
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ এএম
ইউএনবি:
বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকটের কোনো দ্রুত সমাধান নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক উপ-মহাসচিব লর্ড জর্জ মার্ক মালোক ব্রাউন।
শনিবার (৭ আগস্ট) রাজধানীর এক হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের জন্য জাতিসংঘের প্রাসঙ্গিকতা: অংশীদারিত্বের ভবিষ্যত সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এই মন্তব্য করেন তিনি।
মালোক ব্রাউন আরও বলেন, "উদ্বাস্তু সংক্রান্ত সংকটের সমস্যা হলো এই সমস্যার সমাধান সহজে হয় না। রোহিঙ্গা সংকটের সমাধানও দ্রত করা সম্ভব নয়। এটি এক অবিচল সমস্যা।"
"এই সংকট মোকাবেলায় বাংলাদেশের ‘অত্যন্ত গভীর ধৈর্য ও মানবিকতা’ দরকার। কারণ দেশের এক অংশে এমন আকারের উদ্বাস্তু জনগোষ্ঠী এক বিশাল বোঝা", বলেও উল্লেখ করেন তিনি।
এসময় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।
জাতিসংঘের সাবেক এই উপ-মহাসচিব বলেন, "এই সমস্যার সমাধানে পৌঁছাতে মিয়ানমারকে রাজনৈতিক চাপ দিতে শুধু জাতিসংঘই নয়, সেই সাথে রাষ্ট্রগুলোও এগিয়ে আসেনি বলে যে কথা রয়েছে তার সাথে আমি একমত। আমি রাষ্ট্রগুলোকে এবিষয়ে মিয়ানমারকে চাপ প্রয়োগের আহ্বান জানাই।"
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার