ঘূর্ণিঝড় ‘বুলবুল এর প্রভাবে দেশে নৌ চলাচল বন্ধ
০৮ নভেম্বর ২০১৯, ০৯:৪৩ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’প্রবলভাবে ধেয়ে আসায় সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বিআইডব্লিউটিএ এই নির্দেশনা জারি করে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার।
এর আগে দুপুর ১২টার পর থেকে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে সমুদ্র উপকূলীয় অঞ্চলের হাতিয়া, বেতুয়া, রাঙ্গাবালীসহ কয়েকটি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আবহাওয়া অফিস বলছে, ‘বুলবুল’আরও শক্তিশালী হয়ে আঘাত হানতে পারে এমন আশঙ্কায় বাগেরহাটের মোংলা এবং পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজারে ৪ নম্বর সংকেত অব্যাহত রয়েছে।
ঘূর্ণিঝড়টি শনিবার রাতের যেকোনো সময় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। উপকূলীয় সাতটি জেলা ঝুঁকিতে রয়েছে। সেখানে পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি