ভৈরবে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
১৩ ডিসেম্বর ২০২০, ০৪:০৩ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ভৈরবে সড়কের পাশ থেকে সুজন মিয়া (৩৮) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত, পা ও মুখ বাঁধা ছিল।
রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ভৈরবের শিমূলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুজন ওই ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের সাদির মিয়ার ছেলে।
পরিবারের দাবি, সুজনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের স্ত্রী ঝর্ণা বেগম অভিযোগ করেন, আজ ভোরে মোবাইল ফোনে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খুনিরা। পরে হাত, পা ও মুখ বেঁধে তার স্বামীকে হত্যা করে মৃতদেহ সড়কের পাশে ফেলে যায়।
তিনি আরও জানান, গত কোরবানির ঈদে মাংস বিতরণকে কেন্দ্র করে কান্দিপাড়া গ্রামে শাহআলম নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনার জের ধরেই প্রতিপক্ষরা তার স্বামীকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করেন।
ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ