অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারীসহ পুলিশ কনস্টেবল আটক
০৬ জুলাই ২০১৯, ০১:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম
বেনাপোল প্রতিনিধি:
অনৈতিক কার্যকলাপের অভিযোগে বেনাপোলের একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ কনস্টেবলকে নারীসহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যার সময় তাদের আটক করা হয়।
আটককৃত পুলিশ এর নাম রবিউল ইসলাম। সে নাভারন হাইওয়ে পুলিশের কনস্টেবল এবং আটক নারীর নাম মীম (২৫)। মীম পিমা নামে একটি সিকিরিউটি কোম্পানির বেনাপোল বন্দরের নিরাপত্তা প্রহরী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের সানসিটি নামে একটি হোটেলে অভিযান চালানো হয়। সেখানে একটি কক্ষের ভিতর নাভারন হাইওয়ে পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম এবং বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কর্তব্যরত পিমাসিস নামে একটি সিকিউরিটি কোম্পানির মহিলা নিরাপত্তা প্রহরী মীম নামে এক নারীকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, মীম স্বামী পরিত্যক্তা। তার ৪ বছরের এক মেয়ে আছে। তার পৈত্রিক বাড়ি যশোর পুলের হাট। সে বেনাপোলে গাজিপুর এলাকায় ভাড়া থাকে।
বেনাপোল পোর্ট থানার এস আই আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এবং আমার থানার এএসআই শরিফুল তাদের সানসিটি নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে হাতে-নাতে আটক করি।
এ ব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি এসপি স্যারকে অবগত করেছি। তাকে আপাতত বরখাস্ত করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার