দেবীদ্বারে ৫ জনকে কুপিয়ে হত্যা, হত্যাকারী গণপিটুনিতে নিহত
১০ জুলাই ২০১৯, ০২:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে ৫ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের পিটুনিতে হত্যায় অভিযুক্ত ব্যক্তিও নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) সকালে সাড়ে ১০টার দিকে দেবীদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের রাধানগর গ্রামে এ খুনের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। নিহত ৫ জনের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছে। নিহতরা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছেলে আবু হানিফ (১২), একই গ্রামের নুরুল ইসলামে স্ত্রী নাজমা আক্তার (৩৬), মা মাজেদা বেগম (৫৫) ও ছ্যাচড়া পুকুরিয়া গ্রামের বজলু মিয়ার স্ত্রী (৩৮)। তাৎক্ষনিকভাবে বজলু মিয়ার স্ত্রীর নাম জানা যায়নি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, মোখলেসুর রহমান নামের ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তিনি এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আজ বুধবার সকালে তিনি প্রথমে আবু হানিফকে কুপিয়ে হত্যা করেন। হানিফ সে সময় ফসলের মাঠে কাজ করছিল। এ সময় এগিয়ে এলে একে একে তিনি অন্যদেরও কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এক স্কুলছাত্র ও এক নারী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে হত্যায় অভিযুক্ত মোখলেসুর রহমানও নিহত হন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার