ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর দায়ে মাদ্রাসা শিক্ষক আটক
২৮ জুলাই ২০১৯, ০৫:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
ফেসবুকে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের অভিযোগে মুফতী ছানাউল্লাহ চাঁদপুরী নামে মাদ্রাসার এক প্রধান শিক্ষককে আটক করেছে র্যাব ১১। আটকৃত ছানাউল্লাহ মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন দারুল উলুম খিদিরপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক। ২৭ জুলাই শনিবার তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত’কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব ১১ এর সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী জানান, মুফতী ছানাউলাহ চাঁদপুরীর বাড়ী চাঁদপুর জেলার মতলব থানাধীন বাকরা এলাকায়। সে গত ০১ বছর যাবৎ মু›সীগঞ্জের লৌহজং থানাধীন দারুল উলুম খিদিরপাড়া মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছে। দীর্ঘদিন যাবৎ সে মোবাইলসহ নানা রকমের ইলেক্ট্রিক ডিভাইস ব্যবহার করে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে আসছে।
গত ২৬ জুলাই তার ব্যবহৃত ‘মুফতী ছানাউলাহ চাঁদপুরী’’ নামের ফেসবুক পেইজ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় একটি মসজিদে সম্প্রতি আগুন লাগার ঘটনায় অমুসলিমরা জড়িত রয়েছে মর্মে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃংখলার অবনতি ঘটানোর জন্য উস্কানিমূলক তথ্য প্রচার করে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরণের উস্কানিমূলক মিথ্যা বক্তব্য প্রচার করে জনমনে আতংক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপতৎপরতা চালিয়ে আসছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার