বাঞ্ছারামপুরে এক যুবককে গুলি করে হত্যা
১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম
বাঞ্ছারামপুর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুমন মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন, আব্দুল আওয়াল (৬০), কামরুজ্জামান (৩৭), জালাল মিয়া (৪০), মনির হোসেন (৩৫) ও করিম (৪০)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামের ইকবাল হোসেন ও সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের অলি মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে ইকবালের সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাতুয়াকান্দি গ্রামের পার্শ্ববর্তী গ্রাম পাইকারচরে দানা মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সুমন ও আওয়াউলকে গুলি করে। বাকিদের টেঁটাবিদ্ধ ও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে আহতদেরকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের ঢাকায় স্থানান্তর করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার