প্রাইভেটকারে মিললো ফেনসিডিল ও গাঁজা, আটক ২
১৬ নভেম্বর ২০১৯, ০৫:৩১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি প্রাইভেটকার তল্লাশী করে ১৯ কেজি গাঁজা ও ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব ১১। শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সোনারগাঁ থানাধীন নয়াবাড়ীস্থ এলাকায় র্যাবের চেকপোস্টে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় দ্ইুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- মোঃ বাবুল আলম ওরফে জাহাঙ্গীর (৫৬) ও রঙ্গুলাল দেব ওরফে রিংকু (৩১)। এসময় প্রাইভেটকারও জব্দ করা হয়।
র্যাব ১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিচালিত র্যাব-১১ এর চেকপোস্টে তল্লাশী শুরু করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন সন্দিগ্ধ প্রাইভেটকার আরোহী পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে তাদের প্রাইভেটকার তল্লাশী করে ১৯৬ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ বাবুল আলম @ জাহাঙ্গীর কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন চান্দিনা এলাকার বাসিন্দা ও রঙ্গুলাল দেব @ রিংকু মৌলভীবাজার জেলার সদর থানাধীন ধনাশ্রী এলাকার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা আরো স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং বিভিন্ন কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তারা পরস্পর যোগসাযোসে এই মাদক ব্যবসা করে আসছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা