আখাউড়ায় সিসি ক্যামেরার সূত্র ধরে অজ্ঞাত ধর্ষক গ্রেফতার
০৮ ডিসেম্বর ২০১৯, ১২:১০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ধর্ষণ ঘটনার পর তরুণী থানায় মামলা করলেও বলতে পারছিলেন না অভিযুক্তের পরিচয়। পথিমধ্যে পরিচয় হওয়া তরুণীকে কৌশলে ধর্ষণ করে পালিয়ে গিয়েছিল যুবক। কিন্তু শেষরক্ষা হয়নি। একটি দোকানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে যুবকের ছবি। তারই সূত্র ধরে পুলিশ শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে মো. রাজু আহমেদ (৩০) নামের যুবককে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার।
পুলিশ জানায়, গ্রেপ্তার করা রাজু আহমেদের বাড়ি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে। পিতার নাম মো. হামদু মিয়া। শনিবার বিকেলে পলাতক রাজুকে গ্রেপ্তার করা হয় পাশের কুড়িপাইকা এলাকা থেকে।
রাজু আহমেদ শুক্রবার রাতে ঢাকা থেকে আখাউড়ায় আসা এক গার্মেন্ট কর্মীকে কৌশলে আব্দুল্লাহপুর এলাকায় নিয়ে ধর্ষণ করে। গার্মেন্ট কর্মী তরুণী এসেছিলেন আখাউড়ার শাহপীর কল্লা শহীদ মাজারে। ট্রেনে আসার পথে রাজু নামে যুবকের সঙ্গে পরিচয় হয় তরুণীর। আখাউড়া রেলওয়ে স্টেশনে নামার পর তরুণী খড়মপুর মাজার এলাকায় যেতে চাইলে রাজু তাকে বিভ্রান্তিকর তথ্য দেয়। অন্য মাজারে নিয়ে যেতে প্রস্তাব দিয়ে রাজু আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় রাতে তরুণীকে বসিয়ে রাখে। সড়ক বাজারের যে দোকানে নিয়ে রাজু তরুণীকে বসিয়ে রাখে সেখানে ছিল সিসি ক্যামেরা। তাতেই ধরা পড়ে রাজুর চেহারা। কিছুক্ষন পর রাজু তরুণীকে কৌশলে আব্দুল্লাহপুর এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।
আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী জানান, শনিবার সকালে থানায় পৌছে তরুনী ধর্ষণের অভিযোগ করেন। কিন্তু ট্রেনে পরিচয় হওয়া যুবক সম্পর্কে তথ্য দিতে পারছিলেন না। বলতে পারছিলেন না অভিযুক্ত যুবকের নাম, ঠিকানা। সড়ক বাজার এলাকার দোকানে নিয়ে গেলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি রাজুকে শনাক্ত করেন। পরে শনিবার বিকেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রাজুকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল