বাস তল্লাশী করে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক দুই
২০ ডিসেম্বর ২০১৯, ০৮:০০ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরে যাত্রীবাহি বাস তল্লাশী করে ৯ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো- মোঃ সাগর আহম্মেদ (৩০) ও মোঃ জুয়েল (২৯)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সাগর আহম্মেদ এর বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বাঘাধারি এলাকায় এবং মোঃ জুয়েল এর বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন সাদিকপুর এলাকায়। উক্ত মাদক ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ঢাকায় সুকৌশলে ইয়াবা পাচার করে আসছে।
র্যাব ১১ এর সিপিএসসি ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দর থানাধীন মদনপুর বাসষ্ট্যান্ডে র্যাব-১১ এর চেকপোষ্টে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি চেয়ার কোচে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উক্ত চেয়ার কোচে তল্লাশী করে চেসিসের ভিতরে অভিনব পন্থায় রক্ষিত ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা পাচারের দায়ে ০২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় গ্রেফতারকৃত মোঃ সাগর আহম্মেদ পেশায় একজন বাসের হেলপার। সে বাসের হেলপারি পেশার আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। মূলত বাসের হেলপারি তার একটি ছদ্মবেশ। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে এবং তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ